• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যে কলেজ সভাপতি বিএনপি নেতা ইউনুছ ও অধ্যক্ষের কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ১ নভেম্বর যুব দিবসে নিবন্ধন সনদ পেল রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, উত্তাল গাজীপুর-মিরপুর; বন্ধ শতাধিক কারখানা রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড গণমাধ্যমকে দ্বিখণ্ডিত গণতন্ত্র ও সার্বভৌমত্বে আঘাত: থামাতে রংপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু লং মার্চের পথসভায় জমায়াতের আমির বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য

১ নভেম্বর যুব দিবসে নিবন্ধন সনদ পেল রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন

নিজস্ব প্রতিনিধি / ২৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

যুব দিবসের শুভক্ষণে আনুষ্ঠানিক নিবন্ধন সনদ অর্জন করেছে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন। ১ নভেম্বর সংগঠনটির জন্য একটি স্মরণীয় ও গৌরবের দিন হয়ে থাকবে। মানবতার সেবায় দীর্ঘদিনের পথচলায় এই আনুষ্ঠানিক স্বীকৃতি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও দায়িত্বশীল করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু সংগঠনের নয়; বরং এর সঙ্গে যুক্ত সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও আন্তরিকতার ফল।

নিবন্ধন সনদ অর্জনের মধ্য দিয়ে সংগঠনটি রক্তদান ও বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে সংগঠনটি।

এ অর্জনে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও মানবতার সেবায় সংগঠনের পথচলা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

মানবতার সেবায়, রক্তদানের বন্ধনে—এগিয়ে যাক রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category