• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হারুনের ভাই রশিদের বিরুদ্ধে বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু কাঁঠালবাড়ী-হলোখানায় ‘জে এফ এগ্রো প্রাইভেট লিমিটেড।জামাল সীড ও জুয়েল সীড কোম্পানির উদ্যোগে ব্যবসায়ী ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ARWO-এর আয়োজনে ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ সেমিনার কু‌ড়িগ্রা‌মে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক রৌমারীতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

কু‌ড়িগ্রা‌মে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি / ২১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। তারা বাবা-ছেলে মিলে দোকানটি পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বাবর আলী। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন।

নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাটি তাদের এলাকার। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অটোরিকশাটি ফেরত দেওয়া হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হয়ে‌ছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category