শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) কুড়িগ্রামের বৈদ্যের বাজার হরি বাসর দুর্গা মন্দির প্রাঙ্গণে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে এ শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়কসহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
আয়োজকরা সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।