• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থ আত্মসাতের অভিযোগে নিজের নাম জড়ানোকে ‘অপপ্রচার’ দাবি শাহজালাল সবুজের জাবেদা ফি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে হামলার অভিযোগ, আহত নকলনবিশ কলমাকান্দায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণা সদর উপজেলার দুগিয়া বাজারে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা এনআইডি বানানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগ ১১ বছরের শিশুকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন খালু প্রীতি ম্যাচে মাঠেই ঝরল তরুণ ফুটবলারের প্রাণ, গুলিতে নিহত সাও পাওলোর সাবেক অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস – নাসীরুদ্দীন পাটোয়ারী ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে এক বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ।

মোঃ আব্দুর রহিম, ঢাকা প্রতিনিধি। / ২০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি এবং সরকারি দলের কঠোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেন।

অদ্য ০১লা আগস্ট ২০২৬, বিকাল ৫:০০টায় রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিল ও বিক্ষোভ সমাবেশস্থলটি জনসমুদ্রে পরিনত হয়ে যায়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন – অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, সেক্রেটারি জেনারেল- বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সভাপতিত্ত্ব করেন মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর, সিটি মেয়র জামায়াত সমর্থিত প্রার্থী- ঢাকা মহানগরী উত্তর। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মুফতি আলী হাসান ওসামা, ফয়জুল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল মহাখালী থেকে বাংলামটর গিয়ে শেষ হয়।
সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের ঘটনায় দায়ীদের বিচার এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা এবং সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে সাথে নিয়ে সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে যখনই ডাক আসবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ময়দানে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category