*কুল্লু নাফসিন জাইকাতুল মউত* (প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে)
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন!
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
গোপালগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড, হীরা বাড়ী রোড ব্যাংক পাড়া নিবাসী মরহুম ইউনুস মিয়ার সহধর্মিনী,ও কামিল সারোয়ার,সজিব,রাজিব এর মাতা শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকায়
আজ ১০/০৮/২০২৬ খ্রি., রোজ সোমবার সকাল ৭:০০ ঘটিকার সময় ঢাকা নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।
নামাজের জানাজার সময় ও স্থান:
তারিখ: ১০ আগস্ট ২০২৬ খ্রি. (আজ সোমবার)
সময়: আসর নামাজের পর
স্থান: গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ মাঠ প্রাঙ্গণ, গোপালগঞ্জ।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উক্ত জানাজার নামাজে সকল দ্বীনদার মুসলিম ভাইকে শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
শোকার্ত পরিবার ও এলাকাবাসী
গোপালগঞ্জ পৌরসভা, ১০ নম্বর ওয়ার্ড, হীরাবাড়ী রোড, ব্যাংক পাড়া।