• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চিলমারীতে দ্বিতীয়বারের মতো অংকুর পাঠাগারের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত প্রবল বৃষ্টিতে ধানমন্ডি ১২/এ সড়কে বিশাল গাছ উপড়ে পড়ে, দুমড়েমুচড়ে গেল ৩ গাড়ি ঝিকরগাছা প্রশাসনের উদ্যোগে নাজমুল ইসলাম স্প্রাবি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করলেন এমপি -মুন্নি ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ কুড়িগ্রামে ৮ শতক জমির বিরোধে সহিদুলকে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ গোপালগঞ্জে কামিল সারোয়ার মাতা মারা গেছেন নাগেশ্বরীতে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, কৃষকের তালিকায় হতদরিদ্র, ভূমিহীন ও অকৃষক নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড নিয়োগে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টদের নাম, ক্ষোভ বিএনপিতে

চিলমারীতে দ্বিতীয়বারের মতো অংকুর পাঠাগারের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ লাবিব হাসান / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয়বারের মতো অংকুর পাঠাগারের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় উৎসাহ দেওয়া এবং বই পড়ার মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ধরনের বই বিনিময় করা হয়। গল্প, প্রবন্ধ, কবিতা, কমিকস, ছোটগল্প, ইতিহাস, উপন্যাস ও সায়েন্স ফিকশনসহ নানা ধরনের বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, আজকের এই ক্ষুদে পাঠকরাই একদিন দেশের সম্পদ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। একটি ভালো বই একজন শিশুর চিন্তা, স্বপ্ন ও ভবিষ্যতের পথ দেখাতে পারে। বইয়ের আলোয় আলোকিত এই প্রজন্মই ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বই বিনিময় কর্মসূচিতে কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং অংকুর পাঠাগারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।

এ সময় কয়ারপাড় বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, বই বিনিময়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পরবর্তী মাসের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

অংকুর পাঠাগারের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে—ভাই, বোন, বন্ধু কিংবা প্রিয় মানুষকে বই পড়তে উৎসাহ দিন। একটি বই উপহার দিন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category