• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চিলমারীতে দ্বিতীয়বারের মতো অংকুর পাঠাগারের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত প্রবল বৃষ্টিতে ধানমন্ডি ১২/এ সড়কে বিশাল গাছ উপড়ে পড়ে, দুমড়েমুচড়ে গেল ৩ গাড়ি ঝিকরগাছা প্রশাসনের উদ্যোগে নাজমুল ইসলাম স্প্রাবি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করলেন এমপি -মুন্নি ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ কুড়িগ্রামে ৮ শতক জমির বিরোধে সহিদুলকে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ গোপালগঞ্জে কামিল সারোয়ার মাতা মারা গেছেন নাগেশ্বরীতে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, কৃষকের তালিকায় হতদরিদ্র, ভূমিহীন ও অকৃষক নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড নিয়োগে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টদের নাম, ক্ষোভ বিএনপিতে

ঝিকরগাছা প্রশাসনের উদ্যোগে নাজমুল ইসলাম স্প্রাবি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করলেন এমপি -মুন্নি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। / ১৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা এবং তাদের পড়ালেখায় উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। ১০ আগস্ট মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার শহীদ নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঝিকরগাছা উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উপজেলা বিএনপি’র সভাপতি সাবিরা সুলতানা মুন্নি (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা এমপি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের এ শিক্ষার্থীরাই আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়ক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজকের এ স্কুলব্যাগ বিতরণ। এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের মানসিক বিকাশে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।”

এ ছাড়া ঝিকরগাছা পৌরসভা ও উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পড়ালেখায় নতুন উদ্দীপনা যোগাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।”

সহকারী শিক্ষা অফিসার প্রবীর কাঞ্জিলালের সঞ্চালনায়,উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান,কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ। 

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি তারেক মাহমুদ শরীফ,নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান(ভারপ্রাপ্ত), সহকারি শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাফফাত আরা সাঈদ বলেন, “উপজেলা প্রশাসন সর্বদা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব যেন তাদের পড়াশোনায় বাধা না হয়ে দাঁড়ায়, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে চমৎকার ও টেকসই স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ সময় নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রঙিন নতুন ব্যাগ হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

উপজেলা প্রশাসনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা। তাদের মতে, এ ধরনের কার্যক্রম দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় বড় ধরণের অনুপ্রেরণা জোগাবে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category