• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চিলমারীতে দ্বিতীয়বারের মতো অংকুর পাঠাগারের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত প্রবল বৃষ্টিতে ধানমন্ডি ১২/এ সড়কে বিশাল গাছ উপড়ে পড়ে, দুমড়েমুচড়ে গেল ৩ গাড়ি ঝিকরগাছা প্রশাসনের উদ্যোগে নাজমুল ইসলাম স্প্রাবি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করলেন এমপি -মুন্নি ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ কুড়িগ্রামে ৮ শতক জমির বিরোধে সহিদুলকে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ গোপালগঞ্জে কামিল সারোয়ার মাতা মারা গেছেন নাগেশ্বরীতে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, কৃষকের তালিকায় হতদরিদ্র, ভূমিহীন ও অকৃষক নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড নিয়োগে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টদের নাম, ক্ষোভ বিএনপিতে

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ

নিউজ ডেস্কঃ / ৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক নিয়োগে আর সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। প্রতিষ্ঠানটি শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করবে।

গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ মন্ত্রণালয় ও এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় আইন ও সংশ্লিষ্ট পরিপত্র বা প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’-এর আওতায় এখন থেকে এনটিআরসিএ কেবল শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের দায়িত্ব পালন করবে। ২০১৫ সালের পর থেকে চালু থাকা নিয়োগ সুপারিশের কার্যক্রম আর থাকবে না।

এদিকে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে তাদের পছন্দ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে স্বউদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন থেকেই নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এজন্য প্রয়োজনীয় আইন সংশোধনের কাজ করা হবে।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রথম এক দশক এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ প্রদান করত। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি নিবন্ধনধারী শিক্ষকদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করে আসছিল।

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের ফলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও ঘুষমুক্ত নিয়োগের সুযোগ তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন। এখন নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তবে নতুন এই সিদ্ধান্তে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্য প্রার্থী বাছাই কীভাবে নিশ্চিত করা হবে তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category