• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে মন্দির পরিষদের নতুন কমিটি, ইউএনও-ওসির সঙ্গে সাক্ষাৎ কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি সালেহী গোপালগঞ্জ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর:- কুড়িগ্রামে ১৯ পুলিশ সদস্যের মেধাবী সন্তান পেলেন বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন- মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরীতে ইংরেজি শিক্ষক নিয়োগ দিচ্ছে Unity International School ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

গোপালগঞ্জ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর:-

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ১৬ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় কবির শেখ(৩৫)নামে এক যুবককে মারধর করা হয়েছে।

মারধরে আহত কবিরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।আজ রোববার উপজেলার কুশলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার কবির শেখ বিরামের কান্দি গ্রামের সরোয়ার শেখের ছেলে।
জানাগেছে , গত ৬ মাস ধরে স্কুলে যাওয়া আসার পথে কবির শেখ প্রায়ই ওই স্কুল শিক্ষকাকে উত্ত্যক্ত করতো।এ বিষয় নিয়ে ওই শিক্ষিকা কবিরের পরিবারের কাছে জানিয়েও কোন প্রতিকার পায়নি।

পরবর্তীতে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অফিযোগ দিলেও তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।

ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পথে কবির শেখ ওই শিক্ষিকার পথরোধ করলে তাঁর আত্মীয় স্বজন এগিয়ে এসে মারধর করে কবিরকে ফেলে রেখে যায়।

খবর পেয়ে কবিরের পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

মারধরের শিকার কবির শেখের ভাতিজি জোসনা বেগম বলেন,আমার চাচার একটু মাথায় সমস্যা আছে।সে আগে অটো চালাইতো।এই অটোতে যাওয়া আসার সময় ওই শিক্ষিকার সাথে পরিচয় হয়। এরপর থেকে সে ওই শিক্ষিকাকে বিয়ে করার জন্য পাগলামী শুরু করে।তবে তাকে এ ভাবে মারধর করা ঠিক হয়নি।

কবির শেখের উত্ত্যক্তের শিকার ওই শিক্ষিকা বলেন, আমি স্কুলে যাওয়া আসার পথে কবির প্রায়ই আমাকে উত্ত্যক্ত করতো। পথরোধ করতো। মাঝে মাঝে স্কুলে যাওয়ার পথে পানি ছিটিয়ে ভিজিয়ে দিতো। আমি সামাজিক ভাবে এলাকাবাসীকে জানিয়েও কোন প্রতিকার পাইনি।ওর উত্ত্যক্তের কারণে অনেক সময় ভয়ে ছুটি নিতাম।উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসে আবেদন করেও কোন প্রতিকার পাইনি।

অপর এক প্রশ্নের জবাবে ওই শিক্ষিকা বলেন, কারা কবির শেখকে কে মারধর করেছে তা আমি জানি না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জণ ভক্ত বলেন , ওই শিক্ষিকা আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়ে ছিলেন।এরপর ইউএনও স্যারকে নিয়ে কবির ও তার পরিবারের লোকজনদের ডেকে আনা হয়েছিল। তারা ওই শিক্ষিকাকে আর উত্ত্যক্ত করবে না বলে কথা দিয়েছিলেন।

কোটালীপাড়া থানার অফিসার এস আই সুকুমার কুন্ড বলেন , এ বিষয়ে কোন পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category