কুড়িগ্রামের নাগেশ্বরীতে মন্দির স্থাপন, পুনঃনির্মাণ ও সংরক্ষণ পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
নবগঠিত কমিটিতে শ্রী তপন রায় প্রদীপকে সভাপতি ও শ্রী কৌশিক চন্দ্র সিংহ বাধনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী রামকৃষ্ণ রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী রিপন চন্দ্র। তাদের নেতৃত্বে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে ইউএনও মো. আলাউদ্দিন ও ওসি এনামুল হক প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, নাগেশ্বরী উপজেলার সকল মন্দিরের উন্নয়ন, সংস্কার ও ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নবগঠিত পরিষদ কাজ করবে। মন্দিরকেন্দ্রিক বিভিন্ন সমস্যা সমাধান এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ রাখতে কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।