• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে মন্দির পরিষদের নতুন কমিটি, ইউএনও-ওসির সঙ্গে সাক্ষাৎ কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি সালেহী গোপালগঞ্জ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর:- কুড়িগ্রামে ১৯ পুলিশ সদস্যের মেধাবী সন্তান পেলেন বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন- মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরীতে ইংরেজি শিক্ষক নিয়োগ দিচ্ছে Unity International School ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন-

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার / ২১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন, রাজারহাট উপজেলা শাখার নবনির্মিত অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ৪ অক্টোবর ২০২৬ইং সকালে সংগঠনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল ও রাষ্ট্রদূত আমসা আমিন (অবঃ)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ববিতা খাতুন ও জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়া সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, সাবেক সেনাসদস্য, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই এ সংগঠন কাজ করে যাচ্ছে। অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, “সকলের তরে সকলেই আমরা, সর্বত্র আমরা দেশের তরে—অভিজ্ঞতা আমাদের শক্তি”—এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনটি মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ফিতা কেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন রাজারহাট উপজেলা শাখার অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান (অব:) জানান, নতুন অফিস উদ্বোধনে রাজারহাট উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বিস্তৃত করা সম্ভব হবে।

তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা ও প্রচার-প্রচারণায় পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর ও জনমুখী কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category