• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে মন্দির পরিষদের নতুন কমিটি, ইউএনও-ওসির সঙ্গে সাক্ষাৎ কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি সালেহী গোপালগঞ্জ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর:- কুড়িগ্রামে ১৯ পুলিশ সদস্যের মেধাবী সন্তান পেলেন বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন- মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরীতে ইংরেজি শিক্ষক নিয়োগ দিচ্ছে Unity International School ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি / ২৩ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় সহকারী ভূমি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. গোলাম রসুল রাজা। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা সঞ্চালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category