• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থ আত্মসাতের অভিযোগে নিজের নাম জড়ানোকে ‘অপপ্রচার’ দাবি শাহজালাল সবুজের জাবেদা ফি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে হামলার অভিযোগ, আহত নকলনবিশ কলমাকান্দায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণা সদর উপজেলার দুগিয়া বাজারে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা এনআইডি বানানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগ ১১ বছরের শিশুকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন খালু প্রীতি ম্যাচে মাঠেই ঝরল তরুণ ফুটবলারের প্রাণ, গুলিতে নিহত সাও পাওলোর সাবেক অনূর্ধ্ব-১৫ খেলোয়াড় জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস – নাসীরুদ্দীন পাটোয়ারী ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: জামায়াত আমির

তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের গভীর আস্থা, বাংলাদেশ নিয়ে বড় বার্তা সার্জিও গরের

অনলাইন ডেস্ক, প্রথম টিভি ঢাকা / ১৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের গভীর আস্থা রয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের বরাতে জানা যায়, সার্জিও গর বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকার ইতোমধ্যে বাংলাদেশ সম্পর্কিত তাদের পূর্বের ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে সংশোধন করেছে।

তিনি বলেন, এই সংশোধিত ট্রাভেল অ্যাডভাইজরি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে যে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। এর ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সার্জিও গর আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও যুক্তরাষ্ট্র আশাবাদী।

সূত্র: বিএনপি মিডিয়া সেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category