• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পরকীয়ার সন্দেহে চরম নিষ্ঠুরতা! ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা, স্ত্রী আটক অবহেলায় ধুঁকছে ঝালকাঠী–নবগ্রাম সড়কের সেতু, বড় দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা

নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১২৬ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬
Oplus_131072

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য এই নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করেছেন নাগেশ্বরী উপজেলার বিএনপির নেতারা।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, পোস্টার-ব্যানার টানানো এবং নাগেশ্বরী পৌরসভার ৯টি ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান হাজী সোহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ ইবরাহীম আলী।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চললেও দলীয়ভাবে এখনো চূড়ান্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। নির্বাচন ঘনিয়ে এলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category