• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আ/হত ২০ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুড়িগ্রামে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে পাঁচ শতাধিক বৃক্ষরোপণ নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গণে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’ — মামুনুল হক ‘আমার আর কোনো উপায় নেই’— ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত

নেত্রকোণা জেলা প্রতিনিধি: কামরুন্নাহার সুইটি / ১০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নেত্রকোণার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এর সঙ্গে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সকাল ১১টায় নেত্রকোণা পাবলিক হলে জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য *অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক*। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার *মো. তরিকুল ইসলাম*।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট *খন্দকার মুশফিকুর রহমান*।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং আহত জুলাই যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা পর্ব শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category