• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার ভবিষ্যতের যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের এই অর্জন সবার, এই সম্মান সবার! রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

রৌমারীতে ৩৫০০ পিস ইয়াবাসহ আটক ১

লিটন সরকার, রৌমারী প্রতিনিধি / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮ টার দিকে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া গ্ৰামের মোঃ জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার জরুরি পার্টি অভিযানটি পরিচালনা করে।

অভিযান কালে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বামনের চর গ্ৰামের মৃত আব্দুল জলিলের ছেলে ইউসুফ আলী (৩৮)কে হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের মোট তিন হাজার পাঁচশত (৩৫০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইউসূফ আলী রৌমারী থানাধীন চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category