• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চিলমারীতে দ্বিতীয়বারের মতো অংকুর পাঠাগারের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত প্রবল বৃষ্টিতে ধানমন্ডি ১২/এ সড়কে বিশাল গাছ উপড়ে পড়ে, দুমড়েমুচড়ে গেল ৩ গাড়ি ঝিকরগাছা প্রশাসনের উদ্যোগে নাজমুল ইসলাম স্প্রাবি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করলেন এমপি -মুন্নি ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ কুড়িগ্রামে ৮ শতক জমির বিরোধে সহিদুলকে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ গোপালগঞ্জে কামিল সারোয়ার মাতা মারা গেছেন নাগেশ্বরীতে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, কৃষকের তালিকায় হতদরিদ্র, ভূমিহীন ও অকৃষক নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড নিয়োগে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টদের নাম, ক্ষোভ বিএনপিতে রংপুর বিভাগের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন-

সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই

আবু বকর সিদ্দিক - ঢাকা প্রতিনিধি / ৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই। রোববার (৯ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে মৃণাল কৃষ্ণ রায় দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার দুপুরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিকতায় দীর্ঘ পথচলা

মৃণাল কৃষ্ণ রায় ১৯৬৫ সালে পাকিস্তান অবজারভার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসে (BSS) দায়িত্ব পালন করেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে তাঁর সহকর্মী, সাংবাদিক সমাজ ও গুণগ্রাহীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category