• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই চিলমারীতে দ্বিতীয়বারের মতো অংকুর পাঠাগারের বই বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত প্রবল বৃষ্টিতে ধানমন্ডি ১২/এ সড়কে বিশাল গাছ উপড়ে পড়ে, দুমড়েমুচড়ে গেল ৩ গাড়ি ঝিকরগাছা প্রশাসনের উদ্যোগে নাজমুল ইসলাম স্প্রাবি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করলেন এমপি -মুন্নি ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ কুড়িগ্রামে ৮ শতক জমির বিরোধে সহিদুলকে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ গোপালগঞ্জে কামিল সারোয়ার মাতা মারা গেছেন নাগেশ্বরীতে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, কৃষকের তালিকায় হতদরিদ্র, ভূমিহীন ও অকৃষক নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড নিয়োগে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টদের নাম, ক্ষোভ বিএনপিতে

রংপুর বিভাগের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন-

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- / ২৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রংপুর বিভাগের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মত্যাগের পর আজ প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সারাদেশের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। রংপুর বিভাগের আট জেলা দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাভুক্ত। চলতি বছরের ফলাফলে এ বোর্ডের পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ।
যারা ভালো ফলাফল অর্জন করে উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাদের এই সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা।
তবে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সবসময় রয়েছে।
রংপুর বিভাগের সকল কৃতী ও উত্তীর্ণ শিক্ষার্থীর আগামী শিক্ষাজীবন আরও সুন্দর, সফল ও গৌরবময় হোক—এই প্রত্যাশা রইল।
রংপুর বিভাগের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তোমাদের সাফল্যেই এগিয়ে যাবে রংপুর, এগিয়ে যাবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category