• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে মন্দির পরিষদের নতুন কমিটি, ইউএনও-ওসির সঙ্গে সাক্ষাৎ কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি সালেহী গোপালগঞ্জ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর:- কুড়িগ্রামে ১৯ পুলিশ সদস্যের মেধাবী সন্তান পেলেন বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন- মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরীতে ইংরেজি শিক্ষক নিয়োগ দিচ্ছে Unity International School ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৫ লিফট বিকল, দুর্ভোগে রোগী-স্বজন

লাবিব হাসান - টাঙ্গাইল জেলা প্রতিনিধি / ২২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Oplus_131072

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফট সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের মোট ১২টি লিফটের মধ্যে বর্তমানে ৫টি সম্পূর্ণ অচল হয়ে থাকায় সচল লিফটগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) পঞ্চম তলায় লিফটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় রহিমা খাতুন নামে এক অর্থোপেডিক রোগী অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এ ঘটনায় হাসপাতালের লিফট ব্যবস্থাপনা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতালে ৫০০ শয্যার অনুমোদন থাকলেও বর্তমানে প্রায় ৮৫০ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানা গেছে। অনুমোদিত শয্যার তুলনায় অতিরিক্ত রোগী থাকায় হাসপাতালের বিভিন্ন সেবার ওপর চাপ বাড়ছে। এর মধ্যে একাধিক লিফট বিকল থাকায় রোগীদের এক তলা থেকে অন্য তলায় যাতায়াতে দুর্ভোগ আরও বেড়েছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, বিশেষ করে বয়স্ক, গুরুতর অসুস্থ ও চলাফেরায় অক্ষম রোগীদের লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে স্বজনদের সহায়তায় সিঁড়ি ব্যবহার করেও রোগীদের স্থানান্তর করতে হচ্ছে, যা অসুস্থ রোগীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল লিফটগুলো মেরামতের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে লিফটগুলো সচল করা হবে বলেও জানানো হয়েছে।

তবে রোগীর সংখ্যা ও হাসপাতালের বর্তমান চাপ বিবেচনায় লিফটগুলোর দ্রুত মেরামতের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে হাসপাতালের লিফট সংকটের স্থায়ী সমাধান হবে এবং রোগীদের দুর্ভোগ কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category