• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে মন্দির পরিষদের নতুন কমিটি, ইউএনও-ওসির সঙ্গে সাক্ষাৎ কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি সালেহী গোপালগঞ্জ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর:- কুড়িগ্রামে ১৯ পুলিশ সদস্যের মেধাবী সন্তান পেলেন বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি নাগেশ্বরীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন- মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরীতে ইংরেজি শিক্ষক নিয়োগ দিচ্ছে Unity International School ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

কুড়িগ্রামে পিস্তল-গুলিসহ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ২৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন রামখানা ইউনিয়নের রামখানা বিওপির পূর্ব রামখানা, আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় পূর্ব রামখানা, আশকোন নগর এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা চোরাকারবারিরা তাদের বহন করা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিন ধরে এ ধরনের অস্ত্র ও মাদকদ্রব্যের চোরাচালানের বিষয়ে গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনুসন্ধান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে ক্রিস্টাল মেথ আইসে নিম্নমানের মাদকদ্রব্য থাকে, আবার কিছু ক্ষেত্রে আসল ক্রিস্টাল মেথ আইসও থাকতে পারে।

ভবিষ্যতেও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category