• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার ভবিষ্যতের যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের এই অর্জন সবার, এই সম্মান সবার! রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টে

মোঃ ইউনুস আলী - ফুলবাড়ী (কুড়িগ্রাম) / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যাচভিত্তিক জমজমাট ফুটবল টুর্নামেন্ট। বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাটি পরিণত হয় মিলনমেলা ও আনন্দঘন এক আয়োজনে।

প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও ছোট-বড় ভাইদের সঙ্গে একত্রিত হয়ে অনেকেই ফিরে যান স্কুল জীবনের স্মৃতিময় দিনে।

আজকের খেলায় মুখোমুখি হয় ১৯৯৭-২০১৩ ব্যাচ ও ২০১৬ ব্যাচ। দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স, প্রতিযোগিতাপূর্ণ মনোভাব এবং মাঠজুড়ে প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। খেলাটি ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় ও আন্তরিক করে তোলার একটি সুন্দর প্রচেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category