পবিত্র মাহে রমজান উপলক্ষে Earn N Live কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে উপস্থিত মানুষের হাতে ইফতার প্যাকেট তুলে দেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক Farida Yeasmin Jessi আপু। তিনি বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের শিক্ষা থেকেই আমরা মানবিকতার এই কার্যক্রম পরিচালনা করছি।”
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে; তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমবে না।”
— জামে আত-তিরমিযি
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
#EarnNLive #ইফতার_বিতরণ_২০২৬