আজ ৮ মার্চ, বিশ্বজুড়ে পালিত হচ্ছে International Women’s Day বা আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রতি বছর দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভা, র্যালি, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ, অর্থনীতি, শিক্ষা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সচেতনতা বাড়ানোই এই দিবসের মূল লক্ষ্য।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নারীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি জানিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করে থাকে। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
নারী দিবস ২০২৬ উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Give to Gain”। এই প্রতিপাদ্যের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সম্মান ও সমতার ভিত্তিতে নারী-পুরুষের সম্মিলিত অগ্রগতির বার্তা তুলে ধরা হয়েছে।