• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে পঁচা সুপারি এখন আয়ের উৎস, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা জমি বিরোধে সাংবাদিকের মা-বাবাকে মারধর, হত্যাচেষ্টা; থানায় মামলা রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান কুড়িগ্রাম থেকে গণমাধ্যম, ব্যবসা ও সামাজিক উদ্যোগে মোহতাসিম বিল্লাহ ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত  কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ইভটিজিং, প্রশাসনের বাদী হয়ে মামলা উলিপুরে নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে দুর্নীতির অভিযোগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জ এনসিপির কমিটি গঠনের ৮ দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগ

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ৩৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটি ঘোষণার মাত্র আট দিনের মাথায় আহ্বায়ক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো প্রত্যক্ষ রাজনীতি না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগ পত্রে শাহিদ আলম উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্বে ছিলেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণে তিনি নিজের সব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপি থেকে সদ্য পদত্যাগ কারী আহবায়ক শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে পদত্যাগ করেছি। এছাড়া আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়িয়ে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা। তিনি বলেন, পদত্যাগপত্র জমা দিলেও আমরা তা এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। উনি চেয়েছিলেন কমিটির বিষয়টি যেন প্রকাশ্যে না আসে। দলীয় পরিচয় গোপন রেখে কোনো অনিয়ম বা অপকর্মের দায় দল নেবে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ১১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথ স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category