কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ৩টি খাবার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসন কুড়িগ্রামের উদ্যোগে নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পৌর এলাকার ‘বগুড়া দই ঘর’, ‘নিরিবিলি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এবং ‘এশিয়া সুইটস এন্ড রেস্টুরেন্ট’-এ পরিদর্শন ও তদারকি চালানো হয়।
এ সময় উপযুক্ত নিবন্ধন সনদ ও লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করার দায়ে “বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪” এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে পৃথকভাবে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসনিক এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।