• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

নেইমারের বিদায়ে আর্জেন্টিনার সমর্থকদের দুঃখপ্রকাশ।

কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। / ৯৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মাত্র ১৮ বছর বয়সে ২০১০ সালের ১০ই আগস্ট যুক্তরাষ্ট্রের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অভিষেক হয় ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তারপর থেকে যাত্রা শুরু হয় আন্তর্জাতিক ক্যারিয়ারের। দলের হয়ে ৪টি বিশ্বকাপ অংশ নেয় নেইমার। ২০১৪ সালে নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ক্রোশিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু হয় ব্রাজিলিয়ান এই তারকার বিশ্ব মঞ্চের যাত্রা।

তবে সে বিশ্বকাপে দুঃখের খবরটিও শোনাতে হয় সেলেসাও তারকা নেইমারের। কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ড ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তারপর জার্মানির বিপক্ষে সেমিফাইনালে অপ্রত্যাশিত হার বহন করে বিশ্বকাপের ফাইনাল মঞ্চ থেকে ছিটকে পড়ে ব্রাজিল।

এরপর ২০১৮ সালের বিশ্বকাপেও ছোট ছোট ইনজুরি স্বীকার হয়ে শেষে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২ – ১ গোলে হেরে বিদায় নেয় নেইমার বাহিনী। তারপরের মঞ্চে ২০২২ বিশ্বকাপে একই আসরে ক্রোশিয়ার বিপক্ষে ট্রাইবেকারে হেরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের যাত্রা অসম্পন্ন রয়ে যায়।

কিন্তু ২০২২ বিশ্বকাপেও ইনজুরি কারণে বেঞ্চে বসে দেখতে হয়েছে ২টি ম্যাচ। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের সেলেসাওদের অন্যতম তারকা নেইমারের বার বার এমন অপ্রত্যাশিত ইনজুরি ব্যাথিত করেছেন হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থকদের।

সব শেষ ২০২৬ বিশ্বকাপ কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র মিলে আয়োজন ফিফা ওয়ার্ল্ড কাপেও দুঃসংবাদের সারিতে থাকতে হয়েছে ব্রাজিল ফ্যানদের। তবে এবারের দুঃসংবাদ শোনে অনেকে ভেঙে পড়ছেন। কেউ আবার অঝোরে কান্নাও করছেন। কিন্তু এই কান্না দলের জন্য নয়, এই কান্না ব্রাজিলের মহাতারকা নেইমারের জন্য। যাকে এখন মুকুটবিহীন এক যোদ্ধা বলছেন।

২০২৬ বিশ্বকাপে ইউরোপীয় শক্তিশালী দল নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হয় ব্রাজিল। শুরু থেকেই ম্যাচ ভালো করতে পারেনি সেলেসাওরক। পেনাল্টি মিস করার পাশাপাশি রয়েছে একের পর এক গোল মিসের অভিযোগ। শেষে ইতিহাস ধরে ২ – ১ গোলে নরওয়ে বিপক্ষে হেরে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের।

মাঠ ছাড়ার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার। সে তার বিশ্বকাপ রাঙ্গাতে না পেয়ে ব্যর্থতার দায় স্বীকার করে যেখানেই অভিষেক সেখানেই শেষ জানান ফুটবল ক্যারিয়ার। তবে নেইমারের এমন বিদায়ে মানবিক পরিচয় দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। নেইমারের মুকুটবিহীন বিদায় মেনে নিতে পারছেন না মেসির ফ্যানরাও।

আর্জেন্টিনার ফ্যানদের চাওয়া নেইমার মেসির মতোই একজন ভালো খেলোয়াড়। আমরা ব্রাজিল দলকে নিয়ে ট্রল করি তারাও আমাদের নিয়ে ট্রল করে। কিন্তু দিনশেষে ফুটবলের ভালোবাসা জোগায় ব্রাজিল – আর্জেন্টিনারই। তবে ইনজুরির কারণে একাধিক বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে এবার শেষ বিদায় প্রত্যাশা নয়। নেইমারের জন্য অনেকটা খারাপ লাগছে। অনেকে কান্নাও করে ফেলছেন।

এ বিষয় আর্জেন্টিনার সমর্থক, এম এ কাইয়ুম, মিঠুন, গনি, বাপ্পি, রাকিব, আরাফাতসহ একাধিক ফ্যানরা দুঃখপ্রকাশ করেন এবং নেইমারের জন্য শুভকামনা জানান।

ব্রাজিল সমর্থক, মিলন, সুমন, ফিহাদ, রিফাত, মেহেদী, কাজল ইত্যাদি ফ্যানরা দুঃখপ্রকাশ করেন এবং নেইমারের জন্য ও দলের জন্য শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category