• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়মের তোয়াক্কা না করে হলে শিক্ষার্থী তুলছে কুবি ছাত্রদল তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের গভীর আস্থা, বাংলাদেশ নিয়ে বড় বার্তা সার্জিও গরের নেত্রকোণায় অনলাইন জুয়া খেলার সময় ডিবির হাতে আটক ১ গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে এক বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে টানা পঞ্চমবার সাফ সভাপতি কাজী সালাউদ্দিন ফ্যাসিবাদ উৎখাতের অধ্যায় শেষ, এবার ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সময়’ — জহির উদ্দিন স্বপন রাষ্ট্র হারলেও ন্যায়বিচারই বড় স্বস্তি: অ্যাটর্নি জেনারেল আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির: দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় মিলল জর্দার কৌটা ও পান নিরাপত্তা সূচক মাত্র ৩৭.৮ নাম্বেওর ২০২৬ সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা

রাষ্ট্র হারলেও ন্যায়বিচারই বড় স্বস্তি: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক, প্রথম টিভি ঢাকা / ১৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাষ্ট্র কোনো মামলায় পরাজিত হলেও যদি একজন সাধারণ নাগরিক ন্যায়বিচার পান, তবে সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের সবচেয়ে বড় স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারব্যবস্থার মূল লক্ষ্য হলো মানুষের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা। রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করলেও যদি কোনো সাধারণ নাগরিক আদালতের মাধ্যমে তার ন্যায্য অধিকার ফিরে পান, তাহলে সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, সমাজে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং বিচারব্যবস্থা নিরপেক্ষভাবে কাজ করে, তখন রাষ্ট্রেরও মর্যাদা বৃদ্ধি পায়। রাষ্ট্র বা ব্যক্তি—কে জিতল, সেটি বড় বিষয় নয়; বরং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, একজন নাগরিক যখন তার প্রাপ্য বিচার পান, তখন বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে রাষ্ট্রের প্রতিনিধিদেরও সেই ন্যায়বিচারকে সম্মান জানানো উচিত।

সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category