• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার ভবিষ্যতের যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, একজনকে জরিমানা ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি কুড়িগ্রামে নর্থ কালচারাল কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের এই অর্জন সবার, এই সম্মান সবার! রৌমারীতে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার গ্রেফতার গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

কুড়িগ্রামে শুরু হলো জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি / ৯৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মেধা, কৌশল ও সৃজনশীল চিন্তার বিকাশে কুড়িগ্রামে শুরু হয়েছে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক দাবাড়ু অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি চিন্তাশক্তি, ধৈর্য, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মেধাভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুমোদিত আর্বিটারদের তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতা জেলার দাবা অঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category