• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান দিনে-দুপুরে নদী বাঁধ রক্ষার জিওব্যাগ লুটের অভিযোগ লালমনিরহাটে আধুনিক ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার দাবি আকাশ-কেবির নেতৃত্বে কুবির সনাতন বিদ্যার্থী সংসদ কুড়িগ্রামে রাজনীতির দাপট আছে, উন্নয়ন নেই: ঈমরান হোসেন ইদুল

গোপালগঞ্জের ঘোষেরচরের প্রবীণ মুরুব্বী হারেজ আলী মোল্লার ইন্তেকাল

লুৎফর সিকদার - গোপালগঞ্জ প্রতিনিধি / ৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গোপালগঞ্জ শহরের ঘোষেরচর মাস্টারপাড়া এলাকার প্রবীণ মুরুব্বী হারেজ আলী মোল্লা ইন্তেকাল করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারেজ আলী মোল্লা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত নিজ বাসভবনেই তাঁর মৃত্যু হয়।

তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে—আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category