• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে রৌমারীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার, ৭৮০ কেজি ‘কিউ’ আনারস এলো বাংলাদেশে মোস্তাফিজুর রহমান মোস্তফা: কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক পথচলা বিএনপিকে দুর্বল করতে একাত্তরের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র লিপ্ত: টুকু ঠোঁট রাঙানোর রঙিন গল্প: আজ বিশ্ব লিপস্টিক দিবস আঞ্চলিক সহযোগিতায় নতুন আশার বার্তা, সার্ক সক্রিয় করতে একমত বাংলাদেশ-নেপাল বাংলাদেশে তৈরি ‘Pragati v1’ চিপ: সেমিকন্ডাক্টরে নতুন ইতিহাস গড়ল BUET ১৩ বছর বয়সী মায়ের কোলে ৭ মাসের সন্তান পুলিশের অভিযানে নাগেশ্বরীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ইজিবাইক

লিভারপুলকে হটিয়ে ফের শীর্ষে ম্যানচেস্টার সিটি

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯

ম্যাচের প্রথমার্ধেই চার গোল। চতুর্থ মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ান রাহিম স্টার্লিং। স্টার্লিং শুরুটা করে দিতেই এক এক করে চেলসিকে ছয় গোল হজম করিয়ে ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ; মানে ছয় নম্বর গোলটির কারিগরও রাহিম স্টার্লিং। মাঝে আগুয়েরোর দুর্দান্ত হ্যাটট্রিক। এই দুজনের প্রাপ্তির রঙিন ক্যানভাসে আরেকটি তুলির আঁচড় দিয়েছেন গুন্ডোগানও।

 

ইপিএল-এর প্রথম পর্বে চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল সিটি। লিগে প্রথমবারের মতো নিতে হয়েছিল পরাজয়ের স্বাদ। তাই-ই ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের চেনা পরিচিত জগতে চেলসিকে ‘আতিথ্য’ জানাতে একটুও কৃপণতা করেনি পেপ গার্দিওলার শিষ্যরা।

 

ম্যাচের শুরু থেকে আক্রমণে ফুলঝুরি ছোটায় স্বাগতিকেরা। ফলাফল—২৫ মিনিটের মধ্যেই চার গোল! কেভিন ডি ব্রুইনের বাড়ানো বল থেকে শট নেন সিলভা। সেটা চেলসি ডিফেন্ডার ডেভিড লুইসের পায়ে লেগে চলে যায় রাহিম স্টার্লিংয়ের কাছে। খেলার শুরুতেই স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। চাপে পড়ে যায় চেলসি। প্রথম গোলের পর ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন সিটির আর্জেন্টাইন তারকা আগুয়েরো। ২৫তম মিনিটে চেলসির ডিফেন্ডারের ভুলে চতুর্থ গোলটি করেন গুন্ডোগান।

 

দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন সিটির আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ছুঁয়ে ফেললেন ইংলিশ প্রিমিয়ার লিগে সবচে বেশি হ্যাটট্রিকের মালিক অ্যালেন শিয়েরারকে। প্রিমিয়ার লিগে এটি ছিল আগুয়েরোর একাদশ হ্যাটট্রিক। যার তিনটিই চলতি মৌসুমে। আর সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি হ্যাটট্রিক করেছেন আগুয়েরো। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ম্যাচের প্রথম গোল করা রাহিম স্টার্লিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category